সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

নিরাপদ অভিবাসন নিশ্চিত হোক, সুনামগঞ্জের কর্মসংস্থানের সুযোগ বাড়ুক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২২:২৭ পূর্বাহ্ন
নিরাপদ অভিবাসন নিশ্চিত হোক, সুনামগঞ্জের কর্মসংস্থানের সুযোগ বাড়ুক
সুনামগঞ্জের তরুণদের জন্য বিদেশে বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘোষণা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিলেট অঞ্চল, বিশেষত সুনামগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা এবং জেলার প্রতিটি উপজেলায় আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। সুনামগঞ্জে বিদেশে যাওয়ার প্রবল আগ্রহ থাকলেও দীর্ঘদিন ধরে একটি অংশ দালালচক্রের প্রতারণার শিকার হচ্ছে। উচ্চ বেতনের চাকরির মিথ্যা প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে অনেককে ঝুঁকিপূর্ণ পথে লিবিয়া হয়ে ইউরোপে পাঠানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সম্প্রতি ১১ জন অভিবাসনপ্রত্যাশীর দুর্ঘটনার ঘটনা এই বাস্তবতারই নির্মম প্রতিচ্ছবি। আমরা মনে করি, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সরকারি উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করতে হবে। তবে শুধু দালালদের বিরুদ্ধে অভিযান চালালেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিদেশ যেতে ইচ্ছুক মানুষের জন্য বৈধ, সহজলভ্য ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি ব্যবস্থায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ, নিয়োগ প্রক্রিয়া, ব্যয়, ভিসা ও চুক্তির শর্ত সম্পর্কে প্রত্যন্ত এলাকার মানুষকে পরিষ্কার ধারণা দিতে হবে। একই সঙ্গে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন। প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণাটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জের কর্মপ্রত্যাশী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তবে এসব কেন্দ্র যেন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দিতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা, পেশাগত আচরণ এবং সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। প্রকৃতপক্ষে মালয়েশিয়ার শ্রমবাজারে সুনামগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেলে তা হবে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এজন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। আমরা আশা করি, সুনামগঞ্জের তরুণদের বিদেশযাত্রা আর দালালনির্ভর ও ঝুঁকিপূর্ণ থাকবে না। সরকারি তত্ত্বাবধানে দক্ষতা, স্বচ্ছতা ও নিরাপত্তার ভিত্তিতে বৈধ অভিবাসনের পথই হবে তাদের ভবিষ্যৎ নির্মাণের সোপান। নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি দেশেই কর্মসংস্থানের সুযোগ বাড়ানো - দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী