সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

সেপ্টেম্বরে ৫০ মাজারে হামলা : এমএসএফ

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৮:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৮:০৭:৪০ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে ৫০ মাজারে হামলা : এমএসএফ
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি সেপ্টেম্বর মাসে ঢাকাসহ বিভিন্ন জেলার ৫০টি মাজারে হামলা হয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৪৩ জন আহত হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি। প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৫৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৪৪ জন। আগস্ট মাসে নারী ও শিশু সহিংসতার ঘটনা ঘটেছে ১৩৮টি। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০৮টিতে। সেপ্টেম্বর মাসে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি যেখানে ২৬টি বাড়ি ভাঙচুর হয়েছে। এ মাসে ৪৯টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। ২৭ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। সাইবার নিরাপত্তা আইনের ৬ মামলায় গ্রেফতার হয়েছেন ৩ জন। রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫ জনের, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন হারিয়েছেন আরও ৩ জন। সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে ২৩৮টি মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ