সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির নির্বাচনী প্রস্তুতি সভা ও মনোনয়ন দাখিল

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:৪৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:৪৯:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির নির্বাচনী প্রস্তুতি সভা ও মনোনয়ন দাখিল
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
শনিবার জেলা স্কাউট অফিসে দিনব্যাপী মনোনয়ন ফরম জমা কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ৪০০টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ফরম অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন মোহাম্মদ আব্দুল সাত্তার, নোমান আহমদ ও মো. আতাউর রহমান। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন ও আরিফ মোহাম্মদ দুলাল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন মো. মনির হোসেন, মো. নূর হোসেন ও মো. ইমরান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো. আমিনুল ইসলাম। নির্বাচনী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম, দিরাই মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন এবং দোয়ারাবাজারের হাজী করিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আলী। এছাড়া নির্বাচন পরিচালনায় প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. ইনসাফ মিয়া। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোদাচ্ছির আলম ও শেখ মো. নজরুল ইসলাম। আগামী ২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে