হিতাংশু তালুকদার অপু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হিতাংশু তালুকদার অপু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সারেগামা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
সারেগামা সাংস্কৃতিক সংগঠনের পরিচালক অণীশ তালুকদার বাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক প্রয়াত হিতাংশু তালুকদার অপুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, হিতাংশু তালুকদার অপু ছিলেন সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত ও প্রশিক্ষিত করেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে এ ধরনের প্রতিযোগিতা ক্ষুদে শিল্পীদের মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিশুরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম সারোয়ার, শাহীন বখত, রূপশ্রী রায়, অঞ্জন চৌধুরী, পঙ্কজ চৌধুরী এবং নীলেন্দু ভট্টাচার্য্য।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ