সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা মাদ্রাসা ও সূর্য্যরেটেক কবরস্থান ভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, শিমুলতলা গ্রামের হাবিবুর রহমান কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব স্পর্শকাতর এলাকার আশপাশ থেকে নিয়মিত বালু উত্তোলন করছেন। পরে উত্তোলন করা বালু ট্রলি ও নৌকাযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সূর্য্যেরটেক কবরস্থানের অতি কাছে মাটি ও বালু খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে। এসব গর্তে বর্ষার পানি জমে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো সময় শিক্ষার্থীরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা। এছাড়া কবরস্থানের কাছ থেকে বালু উত্তোলনের কারণে বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ভবিষ্যতে কবরস্থানের জায়গা ভেঙে পড়ার পাশাপাশি স্বাভাবিক দাফন কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব স্থান থেকে বালু উত্তোলন বন্ধে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হাবিবুর রহমানকে একাধিকবার নিষেধ ও সতর্ক করেছেন। তবে তিনি তা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ তাদের। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানের নিরাপত্তা রক্ষা এবং বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত ২৭ জুলাই লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান বলেন, বালু তুলতেছি এইডা সত্য। তবে আমার জায়গা থেকেই আমি বালু তুলে বিক্রি করছি। এটা আমার রেকর্ডিয় জায়গা। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস