সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:১১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:১১:০৮ পূর্বাহ্ন
রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সিনিয়র প্রভাষক আবু খালেদকে দায়িত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, রাণীগঞ্জ কলেজে শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অ্যাডহক কমিটি/গভর্নিংবডির কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাসহ বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। শুধু তাই নয়, কলেজের শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং শিক্ষকরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে সম্প্রতি-কলেজের শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে। অবশেষে ৩০ আগস্ট রোববার শিক্ষা বোর্ডের অনুরোধে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি পত্রের মাধ্যমে বিতর্কিত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র প্রভাষক আবু খালেদকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, শিক্ষা বোর্ডের অনুরোধে রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রভাষক আবু খালেদকে দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের

এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের