সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন

গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ তুলে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বামেরবন্দ গ্রামে রোববার এ ঘটনা ঘটে। হামলায় ঘরের আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি টাকা-পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাড়ির মালিক মুক্তার আলী। মুক্তার আলী জানান, দীর্ঘদিন ধরে তার নিকটাত্মীয়রা স¤পত্তি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় রোববার কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং টাকা-পয়সা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীদের বাধা দিতে গেলে তার স্ত্রী রানু বিবির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন মুক্তার আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তবে মুক্তার আলীর অভিযোগের বিষয়ে জালাল মিয়া, সোহেল মিয়া ও রুবেল মিয়া বলেন, মুক্তার আলী দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার এসব কর্মকা-ে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মাদক ও অসামাজিক কর্মকা- বন্ধের উদ্দেশ্যেই তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তারা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী