সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সুনামকণ্ঠ ডেস্ক :: মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বিরোধী দল জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য রোববার (৩০ আগস্ট) এ রিট আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। ওই রিট মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি। রিটে আবেদনকারী সংসদ সদস্যরা হলেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায়ও অংশ নিতে পারবেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী