সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয় : হুমায়ুন কবির

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:৩২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:৩২:২২ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয় : হুমায়ুন কবির
সুনামকণ্ঠ ডেস্ক :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ কাঠামোর অধীনে বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের একটা বড় অবদান আছে। সুতরাং শান্তি বজায় রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতায় বাংলাদেশ নতুন কিছু নয়। আমরা এর জন্য স্বীকৃতি পাচ্ছি। আমরা বিশ্বজুড়ে এটি করি। তাহলে আমরা কেন আমাদের মুসলিমদের জন্য এটি করতে পারি না। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, এখানে মুসলিম দেশগুলোর ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, পবিত্র মসজিদের রক্ষক তারা। সুতরাং একটি ইতিবাচক মনোভাব থাকার ক্ষেত্রে এগিয়ে আসা এবং মুসলিম বিশ্বের কিছু চ্যালেঞ্জে সহায়তা করা মোটেও খারাপ জিনিস নয়। সুতরাং আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি। তিনি বলেন, এগুলো নিয়ে আমাদের লম্বা আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখি। আমাদের এখনও তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি, যখন জানায় আমরা আপনাদের জানাবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিরক্ষায় এই মুহূর্তে আমরা বিশেষজ্ঞ, আমরা তো নতুন না। আমরা সবচেয়ে বড় সশস্ত্র বাহিনী সরবরাহ করি এবং আমরা জাতিসংঘ ব্যবস্থায় বৃহত্তম শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছি, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে শীর্ষে রয়েছি। বাংলাদেশ সত্যিকার অর্থে অবদান রাখতে পারে, কারণ এই বিশেষ বিষয়ে আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। তিনি বলেন, এটা একটা ইউনিক প্যাক্ট, যার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একটা নতুন সুযোগ। আজকের যে অস্থিতিশীল পৃথিবী আমরা দেখি, এক অ্যালায়েন্সে থাকলে আরেক অ্যালায়েন্সে যাওয়া যাবে না, বা অন্য জায়গায় গিয়ে আপনি অবদান রাখতে পারবেন না, সাবজেক্টের বাইরে যেতে পারবেন না, অগত্যা আপনাকে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সহযোগিতাকে খুব সমন্বিত উপায়ে গ্রহণ করতে হবে। বিশেষত বাংলাদেশের মতো একটি দেশ, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, নমনীয় সমন্বিত পররাষ্ট্রনীতি পদ্ধতি রাখতে হবে। সেটার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখবো এবং বাংলাদেশ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য