সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০১:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০১:১০:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক শাড়ির আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে শান্তিগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করা হয়। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী