সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৫০:৫৯ অপরাহ্ন
সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’। ​সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুনামগঞ্জ শহরস্থ সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সার্বিক লিড ব্যাংকিং তত্ত্বাবধানে কর্মশালাটি সম্পন্ন হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল ফজল; অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম শহিদুল ইসলাম; জনতা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া। ​প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। ব্যাংক ও উদ্যোক্তাদের এই সমন্বিত চেষ্টা স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দা ফারহানা ইমা ও রুসনা বেগম সহ আরও অনেকেই। তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলা, নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম এবং অর্জিত সফলতার কথা তুলে ধরে নতুনদের উৎসাহিত করেন। ​প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচালন পদ্ধতি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং ব্যাংক ঋণের আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত নানা বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়। ​সমাপনী বক্তব্যে সভাপতি চম্পক কিশোর দত্ত অংশগ্রহণকারী সকল ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আগামীতেও ব্যাংকগুলোর পক্ষ থেকে এ ধরনের সহায়ক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব