সুনামগঞ্জ , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হত্যার ঘটনা বালিয়াঘাট,মামলার আসামী তাহিরপুরের

তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৪:৩৩ অপরাহ্ন
তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা থেকে হালিমা সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সচেতন জনগণ ও আলেম সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম সমাজ, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। হত্যাকান্ডের ঘটনা ঘটেছে গত ১৫ ই আগষ্ট উপজেলার বালিয়াঘাট গ্রামে আর মামলার আসামী করা হয়েছে উপজেলা সদরে থাকা পাঠদানে থাকা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদকে। মানববন্ধনে বক্তারা বলেন,হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা আব্দুস শহীদকে আসামি করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারন ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না; বরং উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নিজ মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদান ও দায়িত্ব পালনে ছিলেন।দ্রুত মামলা থেকে অব্যাহতি দিয়ে মাদরাসায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মাওলানা সাবিতুর রহমান বলেন,মাওলানা আব্দুস শহীদ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা বোর্ডের দায়িত্ব পালন করছেন। আঞ্জুমানে তালীমুল কোরআন বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে তিনি যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন আর দায়িত্ব পালন করছেন নিজ মাদ্রাসায় থেকে। তিনি মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তাকে মামলায় আসামি করায় মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরশাদ আলী বলেন,মাওলানা আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে লক্ষীপুর হালিমা সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসার দায়িত্ব পালন করছেন। তিনি মামলায় থাকলে মাদরাসার বন্ধ হয়ে যাবে। তবে প্রকৃত যারা দোষী, তাদের আইনের আওতায় আনা হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়। আমরা প্রশাসনের কাছে মাওলানা আব্দুস শহীদকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধনে লক্ষীপুর জামে মসজিদের ক্যাশিয়ার মোঃ চান মিয়া, মাদরাসার সদস্য মোঃ এরশাদ আলী, শিক্ষক সাইদুল, হুসাইন আহমদ, স্থানীয় মোঃ জহিরুল ইসলাম,লেদু মিয়া, আবদুল হেলিম ও মোঃ শুকুর আলীসহ মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাওলানা আব্দুস শহীদ নির্দোষ হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি

ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি