সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৯:২৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৯:২৮:৫৪ অপরাহ্ন
মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সালেহ চৌধুরীকে স্মরণ
স্টাফ রিপোর্টার::
কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (CJA) বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী-এঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও স্মরণ করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরবিপণিস্থ কার্যালয়ে অনুষ্টিত শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই প্রখ্যাত সাংবাদিকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান চৌধুরী, সহসভাপতি আল হেলাল, সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, কালবেলা প্রতিনিধি কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, এসএ টিভি প্রতিনিধি শাহরিয়ার সুমন প্রমুখ।
বক্তারা বলেন, দাবার বোর্ড থেকে শিল্পের প্লট, লেখালেখির বিস্তৃত জমিন, মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রণাঙ্গণ-সর্বত্রই সরব উপস্থিতি ছিল সাংবাদিক সালেহ চৌধুরীর। তিনি জাতিরাস্ট্রের জন্মযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জন্মের সঙ্গে জড়িত তিনি। অপরাজেয় বাংলা, সুনামগঞ্জ শহিদ মিনার প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। নতুন প্রজন্মের মধ্যে তার স্মৃতি ছড়িয়ে দেবার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য