সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

দুর্গন্ধ পেয়ে পুলিশকে ফোন, তালা ভেঙে কম্বলে মোড়ানো বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন
দুর্গন্ধ পেয়ে পুলিশকে ফোন, তালা ভেঙে কম্বলে মোড়ানো বৃদ্ধার লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে নিজ ঘরের ভেতর থেকে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকার বাড়ি থেকে তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। আছিয়া বেগম ওই এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন। পরিবারের ধারণা, চিকিৎসার জন্য রাখা ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহ¯পতিবার চিকিৎসার জন্য সুনামগঞ্জ শহরে গিয়েছিলেন আছিয়া বেগম। এরপর স্বজনদের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। সোমবার রাতে কয়েকজন প্রতিবেশী তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে দুর্গন্ধ পান। বিষয়টি তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় আছিয়া বেগমের লাশ উদ্ধার করে। তার শরীরের কিছু অংশ পচে গিয়েছিল। আছিয়া বেগমের মেয়ে কল্পনা বেগম বলেন, গত বৃহ¯পতিবার বিকেলের পর থেকে মায়ের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। আছিয়া বেগমের সঙ্গে কারও বিরোধ ছিল না জানিয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া দাবি করেন, তার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। ওই টাকার জন্য কেউ তাকে হত্যা করে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে গেছে। ঘরটির একটি মাত্র দরজা আছে বলে জানান জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক