মধ্যনগরে বিএনপি’র গাছের চারা রোপণ
- আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে ছয়টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যনগর উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন
করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু, আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহস¤পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি