সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে মাসব্যাপী মহোৎসব

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:১৮:৫২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে মাসব্যাপী মহোৎসব
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি এবং প্রাণেশ্বরী শ্রীমতি রাধারাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব উদযাপনের লক্ষ্যে আজ থেকে বর্ণাঢ্য আয়োজন গ্রহণ করা হয়েছে। ‘আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ’ (কেন্দ্রীয় কমিটি, শ্রীঅদ্বৈতভূমি, সুনামগঞ্জ)-এর উদ্যোগে সেপ্টেম্বর মাসজুড়ে এই উৎসব অনুষ্ঠিত হবে। শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকু- তট নিবাসী, অতুল শাস্ত্র ব্যাখ্যাতা ১০৮ প-িত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের সুনামগঞ্জে শুভ আগমন উপলক্ষে এই ধর্মীয় মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত জানান, এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। তিনি জানান, উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে স¤পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভক্তদের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। উৎসবের প্রধান কর্মসূচি সন্ধ্যা ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। দিনব্যাপী শিশুদের ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সমবেত গীতা পারায়ণ এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুলের উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রীমদ্ভগবদ্গীতা পারায়ণ, পূজা অর্চনা এবং রাত ৯টায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক। ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় শ্রীশ্রী মাতৃভক্তি প্রচারণী কমিটির পরিবেশনায় আনন্দময় নন্দোৎসব। ১৭ সেপ্টেম্বর (বৃহ¯পতিবার) শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের শুভ আগমন, নদী থেকে জল আনায়ন এবং কলকাতার বিখ্যাত কীর্তনীয়া শ্রী ধনঞ্জয় দাসের পরিবেশনায় শুভ অধিবাস কীর্তন। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রীমতি রাধারাণীর পূজা, মহাসংকীর্তন এবং দুপুর ১২.০১ মিনিটে শ্রীমতি রাধারাণীর শুভ মহাঅভিষেক ও পুষ্পাঞ্জলি নিবেদন। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর প্রতি সন্ধ্যায় দেশ ও ভারতের প্রখ্যাত বৈষ্ণব প-িতদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবত পাঠ ও তত্ত্ব আলোচনা। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত আনন্দময় ধর্মীয় অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থেকে কৃপা আশীর্বাদ গ্রহণের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি