সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২১:২৯ পূর্বাহ্ন
খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো
সুনামকণ্ঠ ডেস্ক :: ব্যাংক খাতে নানা সুবিধা ও ছাড় দেওয়ার পরও খেলাপি ঋণ কমছে না। বরং চলতি বছরের জুন প্রান্তিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আরও বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ। এর তিন মাস আগে, মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল খেলাপি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকায় উঠেছিল। তখন মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল খেলাপি। পরবর্তী সময়ে ঋণ পুনঃতফসিল, আদায়সংক্রান্ত বিভিন্ন সুবিধাসহ নানা নীতিগত পদক্ষেপের কারণে গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে আসে। তবে চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে খেলাপি ঋণ। জুন শেষে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকার খেলাপি ঋণ ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। ফলে বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঋণ দেওয়ার ক্ষমতার ওপরও চাপ বাড়ছে। এক নজরে খেলাপি ঋণ : জুন ২০২৬: ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা; খেলাপির হার ৩২.৭৮ শতাংশ, মার্চ ২০২৬: ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা; খেলাপির হার ৩২.২৬ শতাংশ, ডিসেম্বর ২০২৫: ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা, সেপ্টেম্বর ২০২৫: ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকা; খেলাপির হার ৩৫.৭৩ শতাংশ, মার্চ থেকে জুনে বৃদ্ধি: ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, ডিসেম্বর থেকে জুনে বৃদ্ধি: ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা