সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৬:৫১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা টাস্কফোর্স। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানকালে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট ও চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ১৭টি বাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, গত আগস্ট মাস থেকে শান্তিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল এবং শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি