সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকায় চার শিক্ষার্থী পেল উপহার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন
নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকায় চার শিক্ষার্থী পেল উপহার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া পদ্মা শাখার চারজন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। উপহার পাওয়া এই চারজন শিক্ষার্থীরা হলো জান্নাতুল ফেরদৌস, সামিরা লিউনা, তাসনীন জাহান তোরা ও ছানিয়া জাহান সেতু। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির কক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে এই চারজন শিক্ষার্থীর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী শিক্ষক অভিলাস চন্দ্র পাল। জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, এই বিদ্যালয়টিতে এক হাজার ৬০৪ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে অর্ধেক শিক্ষার্থীরাই বিদ্যালয়ে আসেনা। ষষ্ঠ শ্রেণির তিনটি শাখায় ৩৬৫জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পদ্মা শাখার ১২৬জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত থাকা এই চারজন শিক্ষার্থীকে উপহার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়–য়া শতভাগ উপস্থিত থাকা প্রতিটি শাখার শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে