সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

সাম্যের কবি নজরুল ও তাঁর ‘নারী’ কবিতা : সমতার এক চিরন্তন দলিল

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন
সাম্যের কবি নজরুল ও তাঁর ‘নারী’ কবিতা : সমতার এক চিরন্তন দলিল
: শেরগুল আহমেদ :
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের সেই অনন্য কণ্ঠস্বর, যিনি সব ধরনের বৈষম্য, অন্যায় আর শোষণের বিরুদ্ধে আজীবন কলম ধরেছেন। তাঁর ‘নারী’ কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং সমাজে নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার এক জোরালো ইশতেহার। আজ থেকে বহু বছর আগে রচিত এই কবিতা বর্তমান যুগেও লিঙ্গসমতা ও নারী অধিকার আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। কবিতার শুরুতেই কবি কোনো দ্বিধা না রেখে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন- “সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!” এই দুই লাইনের মধ্য দিয়েই নজরুল তৎকালীন রক্ষণশীল সমাজের বুকে এক চরম আঘাত হেনেছিলেন। কবি বিশ্বাস করতেন, মানব সভ্যতার বিকাশ ও বিনির্মাণে নর এবং নারী উভয়ের অবদানই সমান। জগতের যত বড় বড় সৃষ্টি, মহৎ অভিযান কিংবা কল্যাণকর কাজ হয়েছে, তার পেছনে পুরুষের বীরত্বের পাশাপাশি নারীর ত্যাগ, মমতা আর অনুপ্রেরণা জড়িয়ে আছে। কবি চমৎকারভাবে লিখেছেন- “বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” নজরুল তাঁর কলামে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন, ইতিহাসে পুরুষের তরবারি ও যুদ্ধের বীরত্বগাথা লেখা থাকলেও, তার পেছনে কত মায়ের অশ্রু আর কত বোনের হৃদয়ের রক্ত মিশে আছে, তা সমাজ মনে রাখেনি। পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নারীর অবদানকে আড়াল করে রাখতে চেয়েছে, নারীকে সাজিয়ে রাখতে চেয়েছে কেবল গৃহকোণের বন্দি করে। কিন্তু নজরুল আশাবাদী ছিলেন। তিনি ‘সাম্যের যুগ’ বা ‘নতুন যুগের’ আগমনী বার্তা শুনিয়েছেন, যেখানে কেউ কাউকে বন্দি করে বা শোষণ করে রাখতে পারবে না। তিনি পুরুষ সমাজকে সতর্ক করে বলেছেন, নারীকে দাসী বা বন্দি করে রাখলে আসলে পুরুষ নিজেও কোনোদিন মুক্ত হতে পারবে না। কারণ, অন্যকে বন্দি রাখলে নিজের মুক্তিও অসম্ভব। আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন নারী উন্নয়ন, ক্ষমতায়ন আর সমতার কথা বলছি, তখন নজরুলের এই ‘নারী’ কবিতা আমাদের চেতনাকে নাড়া দেয়। টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলা অপরিহার্য। নজরুল তাঁর কবিতার মাধ্যমে সমাজকে সেই সত্যই উপলব্ধি করাতে চেয়েছিলেন - যেদিন নর ও নারী একে অপরের পরিপূরক হিসেবে সমান মর্যাদা পাবে, সেদিনই পৃথিবীতে প্রকৃত সাম্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে