সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন
সুনামগঞ্জ খাদ্য উদ্বৃত্ত জেলা। হাওরের বিস্তীর্ণ মাঠে কৃষকের ঘাম ও শ্রমে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপাদিত হয়। অথচ সেই কৃষকই যখন নিজের উৎপাদিত ধানের ন্যায্য দাম পান না, তখন বিষয়টি শুধু কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয় - এটি আমাদের কৃষি অর্থনীতি ও বাজারব্যবস্থার গভীর অসংগতির চিত্র। বর্তমানে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধানের বাজার মন্দা, অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী - এই বৈপরীত্য অত্যন্ত উদ্বেগজনক। কৃষকদের অভিযোগ, সংরক্ষণের অভাব, আগাম বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান কালচে হয়ে যাওয়ার অজুহাতে ব্যবসায়ীরা ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে ধান কিনছেন। কোনো কোনো কৃষক ৬৫০ টাকা মণ দরেও ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ সরকারি সংগ্রহমূল্য নির্ধারিত রয়েছে ১ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ সরকারি দামের তুলনায় অনেক কম দামে কৃষককে তার ফসল ছাড়তে হচ্ছে। উৎপাদন খরচও যেখানে উঠছে না, সেখানে কৃষকের ঘরে লোকসানের বোঝা জমা হওয়াই স্বাভাবিক। অন্যদিকে বাজারে সরু চালের দাম মণপ্রতি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত। প্রশ্ন হলো- ধানের দাম যখন এত কম, তখন চালের দাম কমছে না কেন? কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে ভোক্তার কাছে বেশি দামে চাল বিক্রির এই ব্যবধানের সুবিধা কারা নিচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এতো বিপুল উৎপাদনের বিপরীতে সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ২১ হাজার ৩৪৯ মেট্রিক টন। ফলে অধিকাংশ কৃষকই সরকারি সংগ্রহ কার্যক্রমের বাইরে থেকে গেছেন। গুদামে ধান দিতে না পেরে তারা বাধ্য হয়েছেন স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করতে। এ সুযোগে বাজারে মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে থাকলে তা কৃষকের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কৃষকের ধান উৎপাদনের পর ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারলে কৃষিতে তাদের আগ্রহ কমবে। এতে দীর্ঘমেয়াদে খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তাই ধানের বাজারে অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। বাজার মনিটরিং জোরদার, কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ বৃদ্ধি, সরকারি সংগ্রহ কার্যক্রমকে সহজ ও স্বচ্ছ করা এবং ধান-চালের দামের অস্বাভাবিক ব্যবধান তদন্ত করা এখন সময়ের দাবি। কৃষককে শুধু প্রণোদনা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করাই হতে হবে কৃষিনীতির অন্যতম প্রধান লক্ষ্য। হাওরের কৃষক বাঁচলে সুনামগঞ্জের অর্থনীতি বাঁচবে, দেশের খাদ্যনিরাপত্তাও শক্তিশালী হবে। তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের মুখে হাসি ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা