সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

খাইরগাঁও-মোহনপুর-বুড়াইরগাঁও কাঁচা সড়কে চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৪০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৪০:৫১ পূর্বাহ্ন
খাইরগাঁও-মোহনপুর-বুড়াইরগাঁও কাঁচা সড়কে চরম ভোগান্তিতে এলাকাবাসী
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাইরগাঁও থেকে মোহনপুর হয়ে বুড়াইরগাঁও পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনেও পাকা হয়নি। বছরের পর বছর কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকায় সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খাইরগাঁও-মোহনপুর-বুড়াইরগাঁও সড়কটি ওই এলাকার মানুষের অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করেন। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতে সড়কটির গুরুত্ব অনেক। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণ না হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কটির দুর্ভোগ চরম আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে পায়ে হেঁটে চলাচল যেমন কষ্টকর হয়ে পড়ে, তেমনি যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় কাদায় আটকে পড়ে ছোট যানবাহনকে বিকল্প পথ খুঁজতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন অসুস্থ ও বয়স্ক মানুষ। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়ার সময় নাজুক সড়কের কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি মুহূর্তে রোগী দ্রুত হাসপাতালে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিশ্রুতির পরিবর্তে দ্রুত বাস্তব পদক্ষেপ চান তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, খাইরগাঁও-মোহনপুর-বুড়াইরগাঁও সড়কটি দ্রুত পাকাকরণ করে চলাচলের উপযোগী করা হোক। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবায় যোগাযোগ আরও সহজ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে