সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১০:০১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১০:০১:১২ পূর্বাহ্ন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে সুরক্ষিত থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। কেউ নির্যাতন করতে পারবে না - আমি আপনাদের এ নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে যখন বসেন, তখন স্পষ্টভাবে বলেছেন - কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হন। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিত্তিতে কাউকে অবহেলা বা নির্যাতন করা যাবে না। শুক্রবার বিকেলে তাহিরপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, খসরুল আলমসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী