সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৪১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৪৩:১২ অপরাহ্ন
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে রান্না করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগে ঘরসহ সব মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার।
শনিবার সন্ধ্যায় উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিম হাটের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‎
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘরের ভেতরে থাকা রান্না করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পাম্প মেশিন দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ‎
ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন বলেন, ‘আমার ঘরে থাকা ৬০ মণ ধান, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরসহ আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন পথে বসা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’ ‎ ‎
এ বিষয়ে ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘আমার ওয়ার্ডের রাধানগর গ্রামের শাহাদাত হোসেনের বসতঘরটি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা