সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী
কালিজানা ব্রিজ যেন মরণফাঁদ

হেলে পড়েছে ব্রিজ, নেই সংযোগ সড়ক; ঝুঁকি নিয়ে পারাপার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২৭:৪৯ পূর্বাহ্ন
হেলে পড়েছে ব্রিজ, নেই সংযোগ সড়ক; ঝুঁকি নিয়ে পারাপার
সাইফ উল্লাহ ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীর ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালিজানা ব্রিজ। সংস্কার ও পুনর্নির্মাণের অভাবে ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুই দিকে নেই প্রয়োজনীয় সংযোগ সড়ক। ফলে ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে বর্ষায় দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরে মনাই নদীর ওপর কালিজানা ব্রিজটি পুনঃনির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজটির রেলিং ভেঙে গেছে। একাধিকবার বন্যার পানির প্রবল স্রোতে ও চাপে ব্রিজটি একদিকে হেলে পড়েছে। একই সঙ্গে দুই পাশের মাটি সরে যাওয়ায় সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ব্রিজটি দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ব্রিজের আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। তখন অনেক স্থানে বাঁশের মই কিংবা সাঁকো ব্যবহার করে মানুষকে পারাপার হতে হয়। শুকনো মৌসুমেও ব্রিজের দুই পাশের বেহাল সংযোগ সড়কের কারণে ভোগান্তির শেষ নেই। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, নারী ও অসুস্থ রোগীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবী, সরিষাম, মির্জাপুর, কাকিয়াম, শিংপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এই কালিজানা ব্রিজ। ব্রিজটি সচল থাকলে অল্প সময়েই উপজেলা সদরে যাতায়াত করা সম্ভব। কিন্তু বর্তমানে বিকল্প পথে ঘুরে যেতে হওয়ায় সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিজানা ব্রিজ পুনঃনির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এর আগে ২০২৫ সালে ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন। স্থানীয়রা জানান, ২০২২ সালের বন্যায় ব্রিজ ও সংযোগ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে তখন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন জানিয়েছিলেন, কালিজানা ব্রিজটি ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে এবং এটি পুনঃনির্মাণের আশা রয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রিজটির দৃশ্যমান সংস্কার বা পুনঃনির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত অপসারণ করে সেখানে একটি নতুন ও টেকসই ব্রিজ নির্মাণ করতে হবে। একই সঙ্গে ব্রিজের দুই দিকের সংযোগ সড়কও স্থায়ীভাবে সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা বলেন, কালিজানা ব্রিজটি শুধু একটি সেতু নয়, এটি কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। ব্রিজটি নতুন করে নির্মাণ করা হলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাবউদ্দিন বলেন, এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। অচিরেই ব্রিজটির কাজ শুরু হবে বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি