সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২৯:১০ পূর্বাহ্ন
জগন্নাথপুরে যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুই-একদিন আগে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে উপজেলার পাটলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি কিছুটা নির্জন হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম। সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে জগন্নাথপুর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নিয়ে যায় পুলিশ। পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাবুল মিয়ার স্ত্রী ২/৩ দিন আগে রাগ করে চলে যায় বলে শুনেছি। বাড়িটি আগলা বাড়ি (গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত) থাকায় লোকজন কম আসা যাওয়া করে। তিনি দাবি করেন, মরদেহটি দুই-একদিন আগের হবে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী তা জানতে পারে এবং পুলিশকে খবর দেয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি