সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩২:২৬ পূর্বাহ্ন
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্র জানা যায়, রাষ্ট্রপতির সফর নির্বিঘœ ও সুষ্ঠুভাবে স¤পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। বিশেষ করে পবিত্র মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ স¤পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফর নির্বিঘœ করতে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ভিআইপি কেবিন প্রস্তুত রাখা, ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জেলা স্টেডিয়ামের উন্নয়নে সরেজমিন পরিদর্শন করা, সার্কিট হাউজ ও দরগাহ এলাকায় রং করা ও সৌন্দর্য বর্ধন, সিসি ক্যামেরা সচল রাখা, এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জের সংস্কার, রেল স্টেশনে প্রস্তুতি এবং সিলেটজুড়ে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। এসব কারণে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের খেয়াল রাখার তাগিদ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি