সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪১:২৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তার নির্মাণকাজে টাইলা বাজারের পাশে এক দিনমজুরের রেকর্ডিয় পৈতৃক সম্পত্তি বসতভিটার বারান্দা ভেঙে ঠিকাদারের লোকজন রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। প্রতিবাদ করায় তাকে হুমকি-ধমকি দিয়েছে তারা। এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর জেলা প্রশাসক ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন। টাইলা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী অরুণ দাসের গত ৩১ আগস্ট দাখিলকৃত অভিযোগ থেকে জানাযায়, শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তার নির্মাণকাজ চলমান আছে। টাইলা বাজারের পাশে গ্রামের অদ্বৈত চন্দ্র দাসের ছেলে অরুণ চন্দ্র দাসের ভোগদখলীয় রেকর্ডিয় পৈতৃক ভিটা রয়েছে। বর্তমান সেটেলমেন্টের জরিপে ২৮৫ দাগের এবং এই খতিয়ানের ১৯৪ অংশের ৭ শতক জায়গাতে ঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন দিনমজুর। কিন্তু সম্প্রতি এই রাস্তার কাজের ঠিকাদার লিটন সিংহের ম্যানেজার কনক দত্ত নামের এক ব্যক্তি কাজটি তদারকি করছেন। সম্প্রতি কনক দত্ত জোরপূর্বক তার কাজের সুবিধার্থে ওই দিনমজুরের বসতঘরের বারান্দার স্থায়ী স্থাপনা ভেঙে জোরপূর্বক রাস্তার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাধা দিলে সে তাকে হুমকি ধমকি দেয়। তিনি নিজের মালিকানাধীন বসতভিটা ভাঙতে দিবেন না বলার পর তাকে এলাকাছাড়া করার হুমকিও দেয় ঠিকাদারের লোকজন। সরেজমিনে টাইলা গ্রামে গিয়ে দেখা যায়, ঠিকাদারের লোকজন জোরপূর্বক অরুণ দাসের বসতঘরের বারান্দা ভেঙে ফেলেছে। ভুক্তভোগী অরুণ কুমার দাস বলেন, আমার পৈতৃক রেকর্ডীয় জায়গায় ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছি। এখন কাজের দোহাই দিয়ে ঠিকাদারের প্রতিনিধি কনক দত্ত আমার বসতঘরের সামনের বারান্দা ভেঙে ফেলেছে। আমি বাধা দিলে আমাকে হুমকি ধমকি দিয়েছে। আমি নিরীহ ও গরিব মানুষ। তারা আমার বাধা না শুনেই জোরপূর্বক আমার জায়গায় কাজ শুরু করেছে। তাই ন্যায় বিচারের আশায় আমি জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ঠিকাদারের প্রতিনিধি কনক দত্ত বলেন, আমি টাইলা গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাস্তার মাপজোক নিয়েই অরুণ দাসের বারান্দার কিছুটা অংশ ভেঙেছি। স্থানীয় মানুষ আমাকে কাজে সহযোগিতা করছেন। আমি কাউকে হুমকি ধমকি দেইনি। সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে। অভিযোগের পর নির্দেশনা দেওয়া আছে সরেজমিনে তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কোন জোর-জবরদস্তি হবেনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার