সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

পৌর এলাকায় চলবে না লাইসেন্সবিহীন অটোরিকশা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন
পৌর এলাকায় চলবে না লাইসেন্সবিহীন অটোরিকশা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরে যানজট নিরসন ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে জব্দ করা অটো-রিকশা ও রিকশা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এসব লাইসেন্সবিহীন যানবাহন পৌর শহরের আলফাত স্কয়ার ও আশপাশের এলাকায় চলাচল করতে পারবে না। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভা ভবনের সামনে প্রায় ৭০ জন চালক জড়ো হন। এ সময় জব্দ করা যানবাহন ছাড়ার বিষয়ে পৌর প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা হয়। পৌরসভা সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ২০টি অটো-রিকশা ও ৫০টি রিকশা জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে শহরের নির্ধারিত এলাকায় এসব যানবাহন না চালানোর শর্ত দেওয়া হয়। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। এর আগে মাইকিং করে চালকদের সতর্ক করা হয়েছে। এরপরও অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন যানবাহন পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পৌরসভার নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০। এর বাইরে কোনো যানবাহন শহরে চলাচল করলে তা জব্দ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের চাপ বা তদবিরে অভিযান বন্ধ করা হবে না। এদিকে জেলা ইজিবাইক সমিতির নেতারা জানান, পৌরসভায় নিবন্ধিত প্রায় ১ হাজার ৩০০ যানবাহনের মধ্যে দুই থেকে তিনশ যানবাহন বিভিন্ন সময় নষ্ট বা মেরামতের জন্য গ্যারেজে থাকে। ফলে সব নিবন্ধিত যানবাহন একসঙ্গে সড়কে চলাচল করে না। সমিতির নেতারা বলেন, নিবন্ধনের বাইরে কোনো অটো-রিকশা শহরে চলাচল করলে পৌরসভা তা জব্দ করলে তাদের কোনো আপত্তি নেই। তবে বৈধ ও নিবন্ধিত যানবাহনের চালকদের জীবিকার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তারা। এর আগে সোমবার দিনব্যাপী অভিযানে আলফাত স্কয়ার, কালীবাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড ও থানার সামনের এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও ফুটপাতের দখল উচ্ছেদ করা হয়। অভিযানে ১৮ মামলায় ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা এবং প্রায় দুই ট্রাক মালামাল জব্দ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী