জগন্নাথপুরে কৃষক প্রশিক্ষণ
- আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঠে ময়দানে গিয়ে কৃষক-কৃষাণীদের নানাভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থ বছরে উন্নতমানের ডাল, তেল, ফলমূল, শাক-সবজি, আমন ও বোরো ধান চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এ সময় রেজাউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি