সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্টা, প্রতিবাদ করায় ভগ্নিপতিকে মারধর

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:২১:৩১ অপরাহ্ন
ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্টা, প্রতিবাদ করায় ভগ্নিপতিকে মারধর
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তি ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মামলার পর পরই অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানা পুলিশ, কলেজ ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার একটি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী, তাঁর বড় বোন ও বোনজামাইকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে সোমবার বিকেল চারটার দিকে পাশের মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় কিশোর ও তরুণ বয়সী তিনজন বখাটে মিলে কলেজ ছাত্রী ও তার বড় বোনকে নানাভাবে উত্ত্যক্ত করে। এতে কলেজ ছাত্রীর বড় বোনের জামাই প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে ওই তিনজন বখাটে আরও দুজন বখাটে যুবককে সঙ্গে নিয়ে ধর্মপাশা উপজেলার আলতাফপুর গ্রামের সামনের সড়কে মোটরসাইকেল যোগে এসে অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে অটোরিকসাযোগে শহীদ আয়াতুল্লাহ সেতু এলাকা থেকে নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে কলেজ ছাত্রী, তার বড় বোন ও বোনজামাই রওয়ানা হন। তাদের অটোরিকসাটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধর্মপাশার আলতাফপুর গ্রামের সামনের সড়কে এসে পৌঁছলে অটোরিকসাটি গতিরোধ করা হয়। সেখানে থাকা বখাটের দল কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনের হাত এবং পরিহিত কাপড় চোপড় ধরে টানা হেঁচড়া শুরু করে। এতে কলেজ ছাত্রীর বড় বোনের জামাই প্রতিবাদ করলে পাঁচজন বখাটেসহ তাদের স্বজনেরা কলেজ ছাত্রীর বড় বোনের জামাইকে এলোপাতাড়ি কিল ঘুষি, চর-লাথি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। দুজন নারীর চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে বখাটেরদলসহ তাদের স্বজনেরা সেখান থেকে সটকে পড়ে। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে রাত তিনটার দিকে উপজেলার আলতাফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার আসামি মাহবুব (৪৮)-কে গ্রেপ্তার ও উপজেলার বেরিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মামলার আসামি কাউসার (১৭) কে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার হওয়া আসামি মাহবুবকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অপর আসামি কাউসারকে ওইদিনই সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার