সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো ৩ ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:৪১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৪১:৪৬ অপরাহ্ন
সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো ৩ ব্যক্তি গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন ব্যক্তি কিশোরীকে আটকের পর মারধর করে শিকলে বেঁধে সড়কে হাঁটান বলে জানা গেছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার সি-ব্লকের মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)। ভিডিওচিত্র দেখে তাদের আটক করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশবাক্স চুরির চেষ্টা করে এক কিশোরী। সে সময় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা কিশোরীকে আটক করেন। অভিযোগ অনুযায়ী, আটকের পর কিশোরীকে মারধর করা হয়। পরে রাত ১১টার দিকে তাঁর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা কিশোরীকে হজরত শাহপরান (রহ.) থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে আটককারীরা থানায় কিশোরীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। গত মঙ্গলবার রাতে ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কিশোরীর কোমরে শিকল বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় অঝোরে কাঁদছিল ওই কিশোরী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, গত সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তারা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাত ১০টার দিকে পুলিশকে আবার ফোন দেওয়া হলে পুলিশ কিশোরীকে হেফাজতে নেয়। মো. মনজুরুল আলম আরও বলেন, সে সময় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় কিশোরীকে আইনি প্রক্রিয়ায় গত মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে কিশোরীকে শিকলে বেঁধে ঘোরানোর ভিডিওটি নজরে আসার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কারও স¤পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম