সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

তাহিরপুরে র‌্যাবের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৭:১৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৭:১৮:২৩ অপরাহ্ন
তাহিরপুরে র‌্যাবের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে র‌্যাব-৯-এর অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে। র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা জানা যায়। তার দেখানো ও উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি সাদা-নীল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৮)। তিনি তাহিরপুর উপজেলার মৃত কালা মিয়ার ছেলে। র‌্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন। র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন