সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী
ভেঙে দেওয়া হলো একজনের পা, চুন দিয়ে তিন জনের চোখ নষ্টের অভিযোগ

চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগ তুলে তিন যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় একজনের পা ভেঙে দেওয়া এবং তিনজনের চোখে চুন ঢেলে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বৃহ¯পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুটি গরুসহ একজনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে বাড়ি থেকে ধরে আনা হয়। পরে সকালে বাংলাবাজারের কাছে পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতনের শিকার তিনজন হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর (৩৫), একই ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোরাখানি গ্রামের মৃত শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া (২৫)। তিনজনকে মাটিতে ফেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাদের শরীর অনাবৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাদের নাক, মুখ ও চোখে চুন লাগানো এবং একজনের পা রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ সময় স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দোয়ারাবাজারের ভক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুটি গরু চুরির অভিযোগ ওঠে ছাতকের সোনাই মিয়ার বিরুদ্ধে। বৃহ¯পতিবার ভোরে পালইছড়া গ্রামের লোকজন দুটি গরুসহ তাকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আটক করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে সালিশে বসেন। সালিশে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ আলী, বিএনপি নেতা মোর্শেদ আলম, সামাদ মিয়া, রতন মিয়া ও জাকির হোসেনসহ স্থানীয় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তিনজনের হাত-পা বেঁধে নির্যাতন শুরু করে বলে অভিযোগ। এ সময় কুড়াল দিয়ে আঘাত করে আবু বক্করের ডান পা ভেঙে দেওয়া হয়। পরে তিনজনের চোখে চুন ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে গরু দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য হানিফ আলী মুঠোফোনে বলেন, আমি এখন থানায় আছি, পরে ফোন দিন। এ কথা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিএনপি নেতা মোর্শেদ আলম বলেন, চোরের উৎপাতে এলাকার মানুষ অতিষ্ঠ। গরু চুরি হয়, মসজিদের মাইকের ব্যাটারি ও আইপিএসও চুরি হয়। আজকে একজনকে গরুসহ ধরে বাকি দুজনকে আটক করা হয়। চোরদের পুলিশে দিলে জামিনে বের হয়ে যায়। তাই সালিশ বোর্ডের সিদ্ধান্ত হয়েছে চোর ধরা পড়লে সঙ্গে সঙ্গে উপযুক্ত শাস্তি দিতে হবে, গণধোলাইয়ে মারা গেলেও সালিশ বোর্ড তা দেখবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের হাত থেকে তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম