সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

মধ্যবাজার চাঁদনীঘাটের ময়লা-আবর্জনা অপসারণে উদ্যোগ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
মধ্যবাজার চাঁদনীঘাটের ময়লা-আবর্জনা অপসারণে উদ্যোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের মধ্যবাজার চাঁদনীঘাট এলাকার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়লা-আবর্জনার কারণে ঘাট ও আশপাশের পরিবেশ নোংরা হয়ে পড়ার পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বৃহ¯পতিবার সন্ধ্যায় চাঁদনীঘাট এলাকা পরিদর্শন করে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগের কথা জানান জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। পরিদর্শনকালে তিনি বলেন, চাঁদনীঘাটের দুই পাশে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে আছে। স্থানীয় নাগরিকদের অনেকে বিভিন্ন সময় এখানে ময়লা ফেলছেন। বিষয়টি দীর্ঘদিন ধরেই পৌর কর্তৃপক্ষের নজরে রয়েছে। অসীম চন্দ্র বণিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদনীঘাট এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়ে পুরো এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে এলাকাটিকে নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হবে। পৌর প্রশাসক বলেন, শুধু ময়লা অপসারণ করলেই সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে যাতে কেউ সেখানে পুনরায় ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। এ বিষয়ে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ