সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

দোয়ারাবাজারে রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
দোয়ারাবাজারে রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আনিছ আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল ফালানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের সমস্যা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে একটি আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক তাঁর নির্বাচনী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকা-ের সুযোগ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ইউনিয়নের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস¤পৃক্ততা বাড়ানো হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। রেজাউল হক বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁর নির্বাচনী উদ্যোগ ও পরিকল্পনার প্রতি সমর্থন জানান। মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ১নং বাংলাবাজার ইউনিয়নকে আরও উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ