সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘সময়ের কাজ সময়ে করি, সাঁতার শিখে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা ও শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিয়া একাডেমির উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়। এ সময় বক্তব্য দেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও প্রশিক্ষক আলী হায়দার, অভিভাবক রিংকু চৌধুরী, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ও হোসেন আলী। প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু সাঁতার জানলে পানিতে হঠাৎ পড়ে গেলে আত্মরক্ষার সুযোগ অনেক বেড়ে যায়। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও শিশুদের সাঁতার শেখানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রশিক্ষক আলী হায়দার বলেন, সাঁতার শুধু বিনোদন বা শারীরিক ব্যায়াম নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই প্রত্যেক শিশুকে ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া উচিত। অভিভাবক রিংকু চৌধুরী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাঁতার একই সঙ্গে শরীরচর্চা, বিনোদন ও আত্মরক্ষার দক্ষতা হিসেবে কাজ করে। তাই শিশুদের জন্য নিয়মিত ও নিরাপদ সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক শফিউল আলম বলেন, দুই বছর আগে আমার বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে আমার মেয়ে তাহিয়া জান্নাত মারা যায়। ওই দিনই আমি শপথ নিই, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের জীবন নিরাপদ করার চেষ্টা করব। তিনি বলেন, সেই শপথ থেকেই লাইফ জ্যাকেট ব্যবহার করে শিশুদের বিনামূল্যে সাঁতার শেখিয়ে আসছি। এ পর্যন্ত অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ জন শিশুকে সাঁতার শেখাতে পেরেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি