সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ
নৃত্য কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে মুনমুন আহমেদ

নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৪৭:৫৩ পূর্বাহ্ন
নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই
স্টাফ রিপোর্টার :: হাসনরাজার মরমি সুর আর রাধারমণের লোকসংগীতে যে জনপদের পরিচয়, সেই সুনামগঞ্জে এবার নৃত্যের ছন্দে নতুন স্বপ্নের বীজ বুনতে এসেছেন দেশবরেণ্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। তাঁর লক্ষ্য শুধু নাচ শেখানো নয়, বরং নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলা। অভিজ্ঞতার আলোয় তাঁদের পথ দেখিয়ে বাংলাদেশের নৃত্যাঙ্গনে নতুন যোগ্য ও সুন্দর শিল্পী তৈরি করতে চান তিনি। মুনমুন আহমেদ বলেছেন, আমি তাদের মধ্যে সেই প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই, যেখানে আমাদের বাংলাদেশে নতুন নতুন যোগ্য ও সুন্দর নৃত্যশিল্পী তৈরি হবে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নৃত্যম নৃত্যালয়, সুনামগঞ্জ আয়োজিত দু’দিনব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে মুনমুন আহমেদ বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির শহর। হাসনরাজার শহর, রাধারমনের শহর। এখানে নাচের প্রশিক্ষণ দিতে এসে আমার খুবই ভালো লাগছে। সারা বাংলাদেশের যারা নাচের শিক্ষার্থী এবং নাচ শিখতে চায়, তাদের নাচের টেকনিক ও নাচের কিছু ভালো দিক শেখাতে চাই। তারা যদি মনোযোগী হয়, তাহলে নাচের জগতে অনেক দূর এগিয়ে যেতে পারবে। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার যতটুকু অভিজ্ঞতা, আমি সবটুকু দিয়ে যাব। আমি সেই আশার আলো নিয়ে এসেছি। তাদের মধ্যে আমি আমার প্রতিফলন দেখতে চাই। তাঁর এই কথায় যেন কর্মশালায় অংশগ্রহণকারীদের চোখে নতুন স্বপ্নের আলো জ্বলে ওঠে। কারণ একজন গুণী শিল্পীর কাছে সরাসরি নৃত্যের কৌশল শেখার সুযোগ শুধু প্রশিক্ষণ নয়, এটি শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচনেরও সুযোগ। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক সুখেন্দু সেন, নারী ও শিশু আদালতের ¯েপশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা মহিলা দলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী, অঞ্জন চৌধুরী, নৃত্য প্রশিক্ষক শামীম আশরাফ, শ্রাবন্তী পুরকায়স্থ, সিদ্ধার্থ এষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ স¤পাদক বিমল বণিক, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান বণিক বাঁধন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দু’দিনব্যাপী নৃত্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মশালার আয়োজক নৃত্যম নৃত্যালয়ের কর্ণধার অহনা এষ বলেন, কিংবদন্তি নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বাংলাদেশের অহংকার। নাচের মাধ্যমে তিনি দেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তাঁর মতো দেশবরেণ্য একজন নৃত্যশিল্পী সুনামগঞ্জে এসে আমাদের ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন - এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, দু’দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনেক উপকৃত হবেন। মুনমুন আহমেদের মতো গুণীজনকে কাছে পেয়ে আমরা আনন্দিত। আয়োজকেরা জানান, দু’দিনব্যাপী এই নৃত্য কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন বয়সী শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। নৃত্যের মৌলিক কৌশল, শৈলী ও নান্দনিকতার পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে কীভাবে আরও দক্ষ করে গড়ে তোলা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক সংগঠক অঞ্জন চৌধুরী বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ সুনামগঞ্জে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের প্রত্যাশা, মুনমুন আহমেদের অভিজ্ঞতার আলোয় এই কর্মশালার প্রশিক্ষণার্থীদের মধ্য থেকেই একদিন উঠে আসবে নতুন প্রজন্মের দক্ষ নৃত্যশিল্পী - যাঁরা সুনামগঞ্জের সংস্কৃতির আলোকে ছড়িয়ে দেবেন দেশের সীমানা পেরিয়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম