সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

১৫ দফা দাবিতে বিভিন্ন উপজেলায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৮:৪২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৮:৪২:৫৮ পূর্বাহ্ন
১৫ দফা দাবিতে বিভিন্ন উপজেলায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: প্রাথমিকের প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১১টি সংগঠনের সম্মিলিত জোট দেশের প্রতিটি উপজেলায় মানববন্ধন ও ইউএনও এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরারবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও এদিকে শান্তিগঞ্জ জামালগঞ্জসহ অন্যান্য উপজেলায়ও মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধন করেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।  মানববন্ধনে জমসের আলী তেরানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আল বেরুনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আলম, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ। হাজী আঃ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আলম চৌধুরী, ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী রেজা রাজু, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা চন্দ্র দাস, ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, গজারিয়া চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাকর দাস মুকুল, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল আহমদ, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বন্যা রায়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল, মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনা আক্তার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ