সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে ছবি: পাচার করার সময় আটক সার বোঝাইকৃত নৌকা।
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের কয়েকজন সার ডিলারের বিরুদ্ধে সার পাচারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিএডিসি’র গুদাম ও লেবার সংশ্লিষ্ট একটি চক্রের সহায়তায় তারা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে। এই চক্র তাদের বরাদ্দকৃত সার এবং অন্য ডিলারদের সারও নিয়ম বহির্ভূতভাবে উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করে দিয়ে থাকে। ফলে মওসুমে হাওরে সারের সংকট দেখা দেয় এবং কৃষকরা অতিরিক্ত মূল্যে সার কিনে চাষবাস করছেন।
সুনামগঞ্জ বিএডিসি (বাংলাদেশ এগ্রিকালচার করপোরেশন) সূত্রে জানা গেছে, গত ১০ মে বিএডিসির মল্লিকপুরস্থ গুদাম থেকে নিয়ম ছাড়াই সার উত্তোলন করছিলেন জামালগঞ্জের ডিলার আবুল কালাম। তিনি ১৮ জন ডিলারের সার একাই তুলে নিয়ে যাচ্ছিলেন। এই সার পাচারের উদ্দেশ্যে বিলম্বে উত্তোলন করা হচ্ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল ঘটনাস্থলে পৌঁছে চালানটি আটক করেন। এ ঘটনায় বিএডিসি তদন্ত কমিটি গঠন করে গুদাম কর্মকর্তা ও ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে চিঠি লিখেছে। তবে এখনো আবুল কালামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে সার পাচারের অভিযোগ আছে ধর্মপাশার ডিলার শামছু মিয়া ও তাহিরপুরের বাদাঘাটের ডিলার হাফিজুর রহমানের বিরুদ্ধেও। হাফিজুরের বিরুদ্ধে সার পাচারের মামলাও চলমান আছে বলে জানা গেছে। কৃষক আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ এই চক্র সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুদাম থেকে ইচ্ছেমতো সার উত্তোলন করে। অথচ সরকারি নিয়মানুযায়ী চালান কাটার পরই ওই দিন সার উত্তোলন করে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে গুদামজাত করতে হয়। কিন্তু কৃষি কর্মকর্তারা সেটা না করে ডিলারের কথায় এরাইভাল রিপোর্ট দিয়ে পাচারে সহযোগিতা করে আসছে।
জানা গেছে উপসহকারী কৃষি কর্মকর্তারা ডিলারদের কাছ থেকে সুবিধা নিয়ে সরেজমিনে গুদামে না গিয়ে এরাইভাল রিপোর্ট দিয়ে দেন।
গত ১৩ মে জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক এভাবে এরাইভাল রিপোর্ট দেওয়ার জন্য। পরে বিষয়টি খুব কৌশলে ধামাচাপা দেওয়া হয়।
এদিকে জামালগঞ্জের অভিযুক্ত আবুল কালামসহ ১৭ জনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সার উত্তোলন করার ঘটনায় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়কে লিখিত জানিয়েছে বিএডিসি। কিন্তু এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। যদিও ঊর্ধতন কর্তৃপক্ষ সরেজমিন এসে বিষয়টি পরিদর্শন করে গেছে। হাওর আন্দোলনের নেতৃবৃন্দ জানান, সরকার সারে বস্তাপ্রতি ৫ হাজার টাকার বেশি ভর্তুকি দিয়ে থাকে। সরকারকে গুদামে সরবরাহকারী ঠিকাদার চক্র স্থানীয় ডিলার ও গুদামের একটি চক্রকে ম্যানেজ করে এই ভর্তুকির সার প্রায়ই পাচার করে দেয়। তখন মওসুমে সুনামগঞ্জে সার সংকট দেখা দেয় এবং কৃষকদের বাধ্য হয়ে বাজার থেকে বেশিমূল্যে সার কিনতে হয়। মওসুমে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু পার করে দিলেই সিন্ডিকেট ১ লক্ষ টাকা করে পায় প্রতি ট্রাক প্রতি।
সংশ্লিষ্টরা জানান, সরকার এক বস্তা সারে প্রায় সাড়ে ৫ হাজার টাকা ভর্তুকি দিয়ে থাকে। জানা গেছে, জেলায় বিএডিসি ও বিসিআইসির ১৪৮ জন ডিলার রয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, এই ডিলারদের মধ্যে হাতেগোণা কয়েকজন সিন্ডিকেট করে সরকারে ভর্তুকির সার পাচার করে আসছে। তারা মূলত গুদাম ও গুদামে উত্তোলন করার জন্য নিয়ে আসার সময়ই সার পাচার করে থাকেন।
অভিযুক্ত ডিলার হাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে দুটি মামলা আছে। আমি পাচার বা কোনও অনিয়মে জড়িত নই। আমার বরাদ্দের সার স্থানীয় কৃষকরা পেয়ে থাকেন। আমি নিয়মিত মাস্টাররোল রাখি।
আরেক অভিযুক্ত জামালগঞ্জের ডিলার আবুল কালাম বলেন, আমি এখন হাসপাতালে, পরে ফোন দেন। এরপরে আর তিনি ফোনকল ধরেননি।
অপর অভিযুক্ত ধর্মপাশার শামছু মিয়া বলেন, আমার স্ট্রোক হওয়ায় অপারেশন হয়েছে। আমি এসবে জড়িত নই।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, গুদামে সারের মজুদ রেখে এরাইভাল রিপোর্ট দেওয়ায় জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তারা ডিলারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি আমাদেরকেও জবাব দিয়েছেন। আমাদের কোন কর্মকর্তা এমন কাজ আর করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএডিসি’র সিলেট বিভাগের উপপরিচালক (সার) হুমায়ুন কবীর বলেন, সুনামগঞ্জ বা সিলেটে সার পাচারের কোনও সুযোগ নেই। যারা সার উত্তোলন নিয়ে অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন এসে পরিদর্শন করে গেছেন। অভিযুক্ত ১৭ ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য মন্ত্রণালয়ে লিখিত দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ