সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন
রফিকুল ইসলাম সভাপতি, রেজুয়ান হোসেন সাধারণ সম্পাদক

জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন
জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রফিকুল ইসলামকে সভাপতি এবং মো. রেজুয়ান হোসেন মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে মোট ১৯ জন দায়িত্ব পেয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের কার্যকরী কমিটিতে সংযোজন-বিয়োজন, নির্বাচন এবং আনন্দ ভ্রমণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মো. সাইফুর রহমান সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুবিমল চক্রবর্তী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জমিরুল হক, মো. গোলাম রব্বানী, মাসুদ মিয়া ও আশরাফুল আলম। নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ আহমদ পাশা। সহসাধারণ সম্পাদক মো. নূর আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ এবং সহসাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মিয়া। এছাড়া দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুর রহমান সাদ্দাম, সমাজসেবা সম্পাদক মো. আফাজ উদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল গফফার, ধর্ম সম্পাদক মো. আব্দুল মালেক, আইন সম্পাদক মো. ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান নয়ন, স্বাস্থ্য সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং উন্নয়ন সম্পাদক মো. আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ আলী, মো. সুমন আহমেদ ও মো. আব্দুর রহিম খান। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ আয়োজনের বিষয়েও আলোচনা হয়। নবগঠিত কমিটি আগামী ২০২৬-২০২৮ মেয়াদে সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ