রফিকুল ইসলাম সভাপতি, রেজুয়ান হোসেন সাধারণ সম্পাদক
জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
- আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রফিকুল ইসলামকে সভাপতি এবং মো. রেজুয়ান হোসেন মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে মোট ১৯ জন দায়িত্ব পেয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের কার্যকরী কমিটিতে সংযোজন-বিয়োজন, নির্বাচন এবং আনন্দ ভ্রমণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মো. সাইফুর রহমান সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুবিমল চক্রবর্তী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জমিরুল হক, মো. গোলাম রব্বানী, মাসুদ মিয়া ও আশরাফুল আলম।
নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ আহমদ পাশা। সহসাধারণ সম্পাদক মো. নূর আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ এবং সহসাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মিয়া।
এছাড়া দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুর রহমান সাদ্দাম, সমাজসেবা সম্পাদক মো. আফাজ উদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল গফফার, ধর্ম সম্পাদক মো. আব্দুল মালেক, আইন সম্পাদক মো. ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান নয়ন, স্বাস্থ্য সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং উন্নয়ন সম্পাদক মো. আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ আলী, মো. সুমন আহমেদ ও মো. আব্দুর রহিম খান।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
নবগঠিত কমিটি আগামী ২০২৬-২০২৮ মেয়াদে সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ