সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

দুর্গাপূজায় থাকবে কঠোর নিরাপত্তা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৮:৪৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৮:৪৪:১২ পূর্বাহ্ন
দুর্গাপূজায় থাকবে কঠোর নিরাপত্তা
স্টাফ রিপোর্টার :: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জের ম-পগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। আগামী ৮ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। গত বছর জেলার ১২টি উপজেলায় পূজাম-পের সংখ্যা ছিল ৪২৬টি। এবার জেলার ৩৯৭টি ম-পে হবে শারদীয় দুর্গাপূজা। গেলবারের চেয়ে ৩০টি ম-পের সংখ্যা কমেছে। এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে হাওরজেলা সুনামগঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। চলছে প্রতিমার গায়ে রং তুলির কাজ। বাধা হচ্ছে ম-পের পেন্ডেল। খোঁজ নিয়ে জানাযায়, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। উৎসবের দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ম-পে সিসি ক্যামেরা থাকবে। ম-পগুলোতে সার্বক্ষণিক মোতায়েন থাকবেন পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা। থাকবে সেনাবাহিনী ও পুলিশের সার্বক্ষণিক টহল। পাশাপাশি র‌্যাবও দায়িত্ব পালন করবে। এছাড়া গোয়েন্দা নজরদারিও থাকবে। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার ৩৯৭টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা মিলে এবার ৪৯টি, ছাতক উপজেলায় ৩৪টি, জগন্নাথপুর উপজেলায় ৪১টি, দিরাই উপজেলায় ৬০টি, শান্তিগঞ্জ উপজেলায় ২১টি, জামালগঞ্জ উপজেলায় ৪৫টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৫টি, শাল্লা উপজেলায় ২৬টি, তাহিরপুর উপজেলায় ২৭টি, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি, ধর্মপাশা উপজেলায় ১৯টি এবং মধ্যনগর উপজেলার ৩১টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম-পে নিজস্ব পাহারাদার, স্বেচ্ছাসেবক, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জাসহ ম-পগুলোতে সকল সুযোগ-সুবিধা প্রস্তুত রাখতে কাজ করছেন সংশ্লিষ্টরা। নির্বিঘেœ পূজা অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে কঠোর নজরদারি। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন। দুর্গোৎসবকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল ম-পে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিক রয়েছে। জেলা ও উপজেলার সকল ম-প কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‌্যাব এবং সেনাবাহিনীর টিম সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। প্রত্যেকটি ম-পে সিসি ক্যামেরা থাকবে। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এমনটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি