সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৬:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৬:৪১:১৯ অপরাহ্ন
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ ছবি: সাচনা বাজারে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে অটো ও ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির নেতাকর্মীরা। ‎ ‎রোববার দুপুরে সাচনা বাজার-বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। ‎ ‎পথসভায় বক্তব্য দেন সমিতির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যরা। ‎ ‎বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতি শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে। তবে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকী ওই স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা দাবি করছেন বলে অভিযোগ তাদের। ‎ ‎তাদের আরও অভিযোগ, চাঁদার টাকা না দিলে বিভিন্ন অটো ও ইজিবাইক চালক এবং ম্যানেজারকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চাঁদা না দিলে স্ট্যান্ড থেকে অটো ও ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা। ‎ ‎পথসভায় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ‎ ‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদা দাবি ও শ্রমিকদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতির অবনতি হতে পারে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী