সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নৌকা বাইচকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট, মন্তব্য ও হুমকি-ধমকির অভিযোগে যেকোনো সময় সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ অবস্থায় নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ রুজেল আহমদ। জানা গেছে, আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণ খাইহাওরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধলমৈশা গ্রামের বাসিন্দা ও ইংল্যান্ডপ্রবাসী আবুল হোসেনের উদ্যোগে ধলমৈশা ও হাঁসকুড়িসহ কয়েকটি গ্রামের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তবে আয়োজনটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের একটি অংশের আপত্তি দেখা দিয়েছে। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যাডে ইউএনও বরাবর দেওয়া লিখিত আবেদনে প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ উল্লেখ করেন, দক্ষিণ খাইহাওরে নৌকা বাইচ আয়োজনের বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয়ও করা হয়নি। আবেদনে আরও বলা হয়, নৌকা বাইচকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আয়োজক পক্ষের লোকজনের বিরুদ্ধে ফেসবুকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। ফলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বলেন, লন্ডনী সাহেব যে আয়োজন করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি আমাদের কাউকে বিষয়টি অবগত করেননি। একজন মানুষ আত্মহত্যা করলে কিংবা কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটলে সারাদিন-রাত আমাকে বিষয়টি সামলাতে হয়। অথচ এত বড় একটি আয়োজনের বিষয়ে পরিষদ বা এলাকার অনেক মুরব্বিকে জানানো হয়নি। কোনো সমস্যা হলে আমি কি দায় এড়াতে পারব? তিনি আরও বলেন, নৌকা বাইচকে কেন্দ্র করে ফেসবুকে নানা ধরনের বক্তব্য, পাল্টাপাল্টি মন্তব্য ও হুমকি-ধমকির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন। রুজেল আহমদের দাবি, এটি তার একার সিদ্ধান্ত নয়। ইউনিয়ন পরিষদের সম্মিলিত সিদ্ধান্তেই আবেদন করা হয়েছে। তার ভাষ্য, ইউনিয়নের শতাধিক মানুষ আমার কার্যালয়ে এসেছিলেন। তারা বলেছেন, এই আয়োজনকে কেন্দ্র করে কোনো সমস্যা হলে এর দায় কে নেবে। মূলত নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেই আমরা আবেদন করেছি। ইউনিয়নের সবাইকে নিয়ে সমন্বয় করে আয়োজন করলে আমার কোনো আপত্তি নেই। তবে নৌকা বাইচের আয়োজক আবুল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতেই দীর্ঘদিন ধরে তিনি নৌকা বাইচের আয়োজন করে আসছেন। এর আগে কোনো ধরনের সমস্যা হয়নি, এবারও হবে না বলে তিনি আশা করছেন। আবুল হোসেন বলেন, হাঁসকুড়ি, ধলমৈশা, উলারপিঠা, শান্তিপুর ও বাবনগাঁও - এই পাঁচ গ্রামের মানুষকে নিয়ে আয়োজন করা হচ্ছে। আয়োজকদের সবাই পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বাসিন্দা। নৌকা বাইচের স্থানটিও পশ্চিম বীরগাঁওবাসীর। আমি মারামারি বা কোনো সমস্যা করার জন্য নৌকা বাইচের আয়োজন করি না। ফেসবুকে লেখালেখি ও হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারা এসব পোস্ট বা মন্তব্য করছেন, তা তার জানা নেই। তার পক্ষের কেউ এ ধরনের কর্মকা-ে জড়িত বলেও তিনি জানেন না। নৌকা বাইচ বন্ধের আবেদনের বিষয়েও তিনি আগে অবগত ছিলেন না বলে দাবি করেন। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত আছি। ওসি সাহেবকে ব্যবস্থা নিতে বলেছি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, আমার কাছে কেউ সরাসরি অভিযোগ করেনি। ইউএনও সাহেব বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। স্থানীয়দের মতে, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি আয়োজন হলেও এটি নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আগাম উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও হুমকির অভিযোগের বিষয়টিও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী