জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা প্রদান
- আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৮:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৮:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল কুরআন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ১২ বছরের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মাহিম আহমদের হিফজুল কুরআন সবক সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান ও মাওলানা ইব্রাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূর উদ্দিন গহরপুরী। কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা শায়খ মইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছমির উদ্দিন সুমন, হাবিবনগর হযরত বেলাল রা: জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ইয়াহইয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রাসেল মাহমুদ, মাওলানা সুলাইমান মো. আশিক মিয়া, মুজিব মিয়া প্রমুখ।
এতে ১ম সাময়িক পরীক্ষায় হিফজ ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন জাহিদ হাসান, ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মুজাম্মিল হুসেন, ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহিম, নাজেরা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সাজু আহমেদ, নূরানী তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন রেজাউল করিম, নূরানী ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন সোহাগ আহমেদ ও শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে নতুন ক্ষুদে হাফিজদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি