সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে

পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন
পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার পল্লীর ডোবা থেকে আলাদাভাবে এক ষাটোর্ধ্ব নারী ও তিরিশোর্ধ্ব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ধলাইড়পাড়ে গিয়ে খাইরুন নেছা (৬৫) নামক এক নারীর লাশ উদ্ধার করে। ওই নারী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী। তিনি দুদিন আগে নিখোঁজ হন বলে জানান স্বজনরা। অপরদিকে শান্তিগঞ্জ থানা পুলিশ একই সময়ে উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর শ্মশানের পাশে কৃষ্ণতলা ডোবা থেকে তিরিশোর্ধ্ব যুবক সুমন দত্তের লাশ উদ্ধার করেছে। সুমন গত শুক্রবার নিখোঁজ হয়েছিলেন। তার মা এ ঘটনায় জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধলাইপাড়ের উত্তরে স্কুলের পাশের ডোবায় এক মহিলার লাশ ভাসছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দিয়ে পরিচয় সন্ধানের আহ্বান জানায় পুলিশ। পরবর্তীতে ছবি দেখে মহিলার পরিচয় শনাক্ত করে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মহিলার লাশ উদ্ধার হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে শুক্রবার রাতে নিখোঁজ হন জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)। সুমন কুতুবপুরের এক যুবকের সঙ্গে রাতে বের হয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও সুমনকে শুক্রবার রাতে না পেয়ে জামালগঞ্জ থানা পুলিশকে অবগত করেন স্বজনরা। রবিবার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশে সুমনের ক্ষত-বিক্ষত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, কুতুবপুর শ্মশানের পাশের কৃষ্ণতলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা করে পোস্ট মর্টেমের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জামালগঞ্জের বাসিন্দা। তবে এ ঘটনায় স্বজনদের কেউ অভিযোগ করেননি। তাই আইনী যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স