সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বিশ্বম্ভরপুরে হাঁস নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৫:২০ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে হাঁস নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে হাঁস নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার মেয়েকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার পাশাপাশি প্রতিকার ও আইনগত ব্যবস্থা চেয়ে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামির আলী (৬৫)। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগের একাংশ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ করেছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঘা গ্রামের মো. শামীমের স্ত্রী স্বপ্না বেগম (৩৫), একই গ্রামের কাচা মিয়ার ছেলে মো. শামীম (৪৫) এবং তাঁর দুই ছেলে মেহেদী (২১) ও তামিম (১৯)-কে অভিযুক্ত করা হয়েছে। জামির আলীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘা গ্রামের অভিযুক্তদের বসতবাড়িতে তাঁর মেয়ের পালিত হাঁস চলে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় তার মেয়ে ও নাতনিকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলায় তার মেয়ে ও নাতনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। এ সময় তাদের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। চেইন দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত সানজিদাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জামির আলীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে আসছেন এবং হুমকি দিচ্ছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামীম মিয়া বলেন, সানজিদাকে মারধরের ঘটনা তিনি স্বীকার করছেন। তবে তাঁর দাবি, সানজিদার আঘাতে তাঁর ছেলে মেহেদী হাসানের মাথা ফেটে গেছে এবং বর্তমানে সে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় সানজিদার সঙ্গে আরও দুজন পুরুষ ছিলেন এবং তারা তার ছেলেকে মারধর করেছেন বলেও দাবি করেন তিনি। শামীম মিয়ার ভাষ্য, তাদের ফার্মে গিয়ে সানজিদার পক্ষের লোকজন পাঁচ ছয়টি হাঁস নিয়ে নেন। তার স্ত্রী এতে বাধা দিলে এ নিয়ে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যকে জানানো হয়েছে এবং আহতরা সুস্থ হওয়ার পর উভয়পক্ষকে নিয়ে বসার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্লাহ ভূইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী