সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

জামালগঞ্জে এলজিইডি’র অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে এলজিইডি’র অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা এলজিইডি অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে প্রধান সড়কে ‘আমরা দুর্নীতিবাজ মিলনের দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করি’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসান আল মাসুম, সোহেল আহমদ, তোফায়েল আহমেদ, মো. মোবারক হুসেন, সাব্বির রহমান আরিফ, জামিন অহমদ ও শাহিন মিয়া। বক্তরা বলেন, এলজিইডি’র অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলন দীর্ঘ ১৬ বছর ধরে জামালগঞ্জে কর্মরত আছেন। এই দীর্ঘ সময় জামালগঞ্জে কর্মরত থাকায় এলজিইডি অফিসে তিনি দূর্নীতির সিন্ডিকেট তৈরি করেছেন। তিনি কোটেশন এর মাধ্যমে বিভিন্ন লাইসেন্স দিয়ে কাজ নিয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে বছরের পর বছর দুর্নীতি করে চলেছেন। অফিস সহকারী হয়েও জামালগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ উন্নয়নকাজে প্রভাব খাটিয়ে দুর্নীতি করে চলেছেন। তার প্রভাবে উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাগণ কেউ কিছু বলেন না। বৃক্ষরোপণ নিয়ে বক্তরা বলেন, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ১৮০০ গাছ লাগানোর অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের জানামতে গাছ লাগানো হয়েছে প্রায় ৯০০টি। বরাদ্দের অর্ধেক গাছ এখনো লাগানো হয়নি। তদারকির অবহেলায় রাস্তায় লাগানো অধিকাংশ গাছই মরে গেছে। অথচ প্রতিটি গাছ লাগানোর জন্য সরকার বরাদ্দ দিয়েছে ৫৩৩ টাকা। তদারকির দায়িত্বে থাকা মিলন নামমাত্র টাকা খরচ করেছেন। বক্তরা আরও বলেন, এডিপির বৃক্ষরোপণ প্রকল্পেও দুর্নীতি করা হয়েছে। আমরা জামালগঞ্জের সচেতন নাগরিকরা এর সুষ্ঠ তদন্ত চাই। এই দুর্নীতিবাজ অফিস সহকারী মিলনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জামালগঞ্জ এলজিইডি থেকে তাকে প্রত্যাহার করতে হবে। আর যদি তাকে প্রত্যাহার না করা হয় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, আমি এখন অফিসের বাহিরে আছি, একথা বলে ফোনকল কেটে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ