সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দিবে

দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৩:৫২ পূর্বাহ্ন
দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ
স্টাফ রিপোর্টার::
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দিবে। দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ নেয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক স¤পাদক জি কে গউছ এমপি।
সোমবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভায় নেতাকর্মীদের এই তথ্য জানান তিনি। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এমপি’র সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, যিনি আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন, এলাকায় যার গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে এগিয়ে, তিনিই দলের সমর্থন পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবেন। তবে সেটি বিবেচনা করবেন দলের স্থানীয় নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতক দল। আমরা ¯ে¬াগান দেই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা কেবল স্লোগানের বিষয় নয়, এটি উপলব্ধি করতে হবে। অন্তরে ধারণ করতে হবে এবং তার সঠিক বাস্তবায়ন করতে হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি। আমাদের দলে অনেক যোগ্য মানুষ ইতোমধ্য তৈরি হয়েছেন। যারা জনগণ ও নিজেদের বিবেচনায় প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু একটি নির্বাচনী এলাকায় বিএনপির একাধিক প্রার্থী থাকলে প্রতিপক্ষ দলের প্রার্থীকে সুযোগ সৃষ্টি করে দেয়া হবে যদি নিজেদের মধ্যে দ্বিধা-বিভক্তি থাকে। সেই জন্যে আমাদের দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার নির্দেশনা- পৌরসভা, ইউনিয়ন পরিষদে মেয়র, চেয়ারম্যান, মেম্বার হিসেবে আমরা একক প্রার্থী দিব। হুইপ জি কে গউছ এমপি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, আর জোর করে জয় ছিনিয়ে আনবে কেউ এমনটা ভেবে থাকলে তিনি বোকার রাজ্যে বসবাস করছেন। আমাদের নেতা বলেছেন, কোনো ব্যক্তির দায় রাষ্ট্র বা দল নিবে না। কোনো ব্যক্তিকে পাস করানোর দায়িত্ব দল নিবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সবকিছু সরকারের পক্ষ থেকে আয়োজন করা হবে। কেবল মাত্র জনপ্রিয় মানুষ নির্বাচন করে বেরিয়ে আসবে এমনটাই আমাদের দল চায়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, যারা সিদ্ধান্ত নিবে দল তাদের ধারণ করবে না। তাই স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মেনে নিতে হবে। দল সমর্থন না দিলে ধৈর্য্য ধারণের পরামর্শ দেন জি কে গউছ। এ সময় তিনি বলেন, অল্প সময়ের মধ্যে উপজেলা কাউন্সিল শুরু হবে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল শুরু হয়েছে। গণতান্ত্রিক পর্যায়ে দলের কমিটি গঠন করা হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী